হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক মেহেদী

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাধারণ সভায় ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন ও দৈনিক সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ্ খান।

এ ছাড়া কার্য নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা এবং সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা সম্পাদক আজিজুর রহমান খান।

সভাপতি আব্দুল মান্নান টিপু বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অচিরেই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন কমিটি কাজ করবে।

জেডএম

আ.লীগ নেতার ডকইয়ার্ড নির্মাণে হুমকির মুখে শহররক্ষা বাঁধ

পোরশা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয় জনতা

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

কাজীপুরে আহত করে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাই

ঈশ্বরদীতে এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন যুবক

প্রেমের দ্বন্দ্বকে কেন্দ্র করে বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৬

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার

ছয় দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

উত্তরাঞ্চলের কৃষির অগ্রগতিতে নতুন নির্দেশনা