নাটোরে আদালত চত্তরে চেম্বারে ঢুকে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জিপি মো. আসাদুল ইসলাম (৬৬) কে রড দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দিয়েছে এক যুবক। ওই আইনজীবীকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুবককে আটক করেছে স্থানীয়রা। তার নাম কাবিল হোসেন (৩৩) সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের রেজাউল করিমের ছেলে।
সোমবার দুপুরে নাটোর জজকোর্টের আইনজীবী আসাদুল ইসলামের চেম্বারে এ ঘটনা ঘটে ।
তিনি আওয়ামী লীগ সরকাররে সময় জেলার সরকারি কৌঁসুলি ছিলেন। সম্প্রতি তিনি বাদী হয়ে একটি দেওয়ানি মামলা করায় ওই যুবক ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছেন।
জেলা আইনজীবী সমিতি ও সদর থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আসাদুল ইসলাম চেম্বারে বসছেলিনে। এক যুবক রড দিয়ে আইনজীবী আসাদুল ইসলামরে মাথায় উর্পযুপরি আঘাত করতে থাকনে। এ সময় তিনি হাত দিয়ে ঠেকানোর চষ্টো করনে। এতে তার দুই হাত ভেঙ্গে যায়। পুলশি ওই যুবককে থানায় নিয়ে যায়।
নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরীফুল হক মুক্তা বলেন, আমরা জনগণকে আইনি সহায়তা দিয়ে থাকি। কিন্ত আমরাই যদি আদালত চত্তরে হামলার শিকার হই। তাহলে সাধারণ মানুষের অবস্থা কোথায়। এঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই