হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় দুদকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

খালেদা জিয়াকে হয়রানি

স্টাফ রিপোর্টার, বগুড়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হয়রানি করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যানসহ মহাপরিচালকের বিরুদ্ধে বগুড়ার আদালতে মামলা করা হয়েছে। তারা সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব। মামলায় অভিযুক্তরা হলেন- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ। অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলাটি (১৪৭২ সি/২০২৫) দায়ের করেন আতিকুর রহমান। তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি মিথ্যা অভিযোগে দায়ের করেছিলেন তৎকালীন দুদক কর্মকর্তারা।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতেই মিথ্যা অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা করেছিলেন তৎকালীন দুদক কর্মকর্তারা। তারা এতে অনৈতিকভাবে সায় দিয়েছেন। এটি ছিল সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। এ কারণেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়ের করা হয়েছে।

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ডাকবাংলোর জায়গা উদ্ধার

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রধানমন্ত্রী উপহার পেয়ে আবেগাপ্লুত বগুড়ার রফিকুল দম্পতি

আলোচিত নবগঠিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তন ঘিরে গণশুনানি

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কামারখন্দে বিএনপির বিক্ষোভ

লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার

বিএনপি এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

নাটোরে আইটি বেইজড স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণকাজ শুরু

সাপাহারে বাংলাদেশ ডাক কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি

গুরুদাসপুরে পুকুর খনন ও ইটভাটার দৌরাত্ম্যে কমছে তিন ফসলি জমি