হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে পৃথক ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি, নাটোর

ছবি: আমার দেশ

নাটোরের সিংড়া উপজেলার বিএনপি নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা । বুধবার রাত সাড়ে ১১টায় সিংড়া উপজোলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে অধ্যাপক রেজাউল করিমকে (৫৩) গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

নিহত রেজাউল করিম নাটোর জেলা জিয়া পরিষদের নির্বাহী কমিটির সদস্য। তিনি সিংড়া উপজেলার বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপকেএবং সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।

জানা যায়, রাত ১১টার দিকে রেজাউল করিমের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় রাস্তার পাশে গলা কাটা এবং রক্তাক্ত অবস্থায় রেজাউল করিমকে পড়ে থাকতে দেখেন তারা।

এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। ঘটনায় বিক্ষুব্ধ জনগণ একই গ্রামের ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও আগুনে পুড়ে মারা যান ওহাবের বৃদ্ধা মা ছাবিহা (৭৫)।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল

ইমামের নেতৃত্বেই ন্যায়-ইনসাফের সমাজ গড়ে উঠবে: মসজিদ মিশন সেক্রেটারি

সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

নওগাঁয় মিতু হত্যার ৪০ দিন পর রহস্য উদঘাটন, আটক ৪

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড

বিএনপি নেতাকে ছাত্রদল নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ