হোম > সারা দেশ > রাজশাহী

মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: সাইমুম পারভেজ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, বিএনপি মানুষের জীবনমান উন্নয়নকে লক্ষ্য করে রাজনীতি করতে চায় এবং দেশের প্রতিটি আসনে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনার অঙ্গীকার রাখে।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সাইমুম পারভেজ বলেন, বিএনপি সরকার গঠন করলেও সব আসনে নির্বাচিত না হলেও উন্নয়ন কার্যক্রম সকল এলাকায় সমানভাবে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “আমরা মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চাই।”

তিনি আরও বলেন, বিরোধীদল নির্বাচনের আগে নানা মন্তব্য করলেও এখন উন্নয়ন কার্যক্রমে যুক্ত হতে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি জামায়াতে ইসলামীর কিছু নেতার উন্নয়ন কার্যক্রম নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ও উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, “লুটপাট, চাঁদাবাজি ও দালালির মাধ্যমে মানুষের ন্যায্য অধিকার কেউ কেড়ে নিতে চাইলে তাদের শিবগঞ্জের মাটিতে স্থান হবে না।”

এ সময় তিনি পদ্মা নদীর ভাঙন রোধ, সোনামসজিদ স্থলবন্দরের আধুনিকায়ন এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, শিবগঞ্জে আমসহ সীমিত কিছু অর্থকরী ফসল উৎপাদন হয়। তাই তরুণ ও যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নারী নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল পর্যায়ের নারীদের যথাযথ মূল্যায়ন করে তাদের দলীয় কার্যক্রমে আরও যুক্ত করতে হবে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ স্থানীয় নেতারা।

হাসপাতালে ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

বগুড়ায় কর্মস্থল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ভাঙ্গুড়ায় ছয় বছরেও চালু হয়নি গ্রামীণ মার্কেট

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা রক্তাক্ত জখম

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ

তরুণদের কর্মসংস্থান ও মাদকবিরোধী কার্যক্রমে অধ্যাপক মুজিবের গুরুত্বারোপ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ রাসিকের