হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে দুই হেরোইন কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লাইলা শারমিন কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের চর আলাতুলী গ্রামের তাহসান আলীর ছেলে পিয়ারুল ইসলাম ও অনুপ নগর গ্রামের ফজলুর রহমানের ছেলে জসিম উদ্দিন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ কারাদণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, আদালতে রায় ঘোষণার সময় আসামি জসিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামি পিয়ারুল ইসলাম পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০২২ সালের ৬ জুলাই সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা দুই মাদক কারবারিকে আটক করে। তাদের কাছে ৩শ ৪৩ গ্রাম হেরোইন পাওয়া যায়। এঘটনায় সলঙ্গা থানায় মামলা করা হয়।

এমই

স্বাস্থ্যসেবার মান দেখতে এসে চিকিৎসাসেবা নিলেন জামায়াতের এমপি মিজান

বড়াইগ্রাম পৌরসভার ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

গলায় লিচুর বিচি আটকে সাত মাসের শিশুর মৃত্যু

রুয়েটে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পত্নীতলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন

বাগাতিপাড়ার বাতাসে লিচুর মিষ্টি সুবাস, চাষিদের আশা বাম্পার ফলনের

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার সময়সীমা

চীনা চিকিৎসক দল পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

যুবককে গাছের সঙ্গে বেঁধে পেটানোর লাইভ ভিডিও ভাইরাল