হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় ছাত্রশিবিরের সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এর আয়োজন করা হয়। এর আগে এই প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৩০ জনকে বই ও ক্রেস্ট প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়ত) ও পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের দলের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগার।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোন্নাফ হোসাইন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বাদশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “একমাত্র রাসূলুল্লাহ (সা.)-এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তাই এই সমাজ ও রাষ্ট্রে রাসূল (সা.) এর আদর্শ বাস্তবায়ন করতে পারলে দেশে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।”

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার