হোম > সারা দেশ > রাজশাহী

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদের জেরে মা-বাবাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম করেছে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুরের ছেলে।

শুক্রবার উপজেলার উল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত নাফিস ফয়সাল আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ুয়া ওই শিক্ষার্থীকে বিএনপি নেতার ছেলে আকাশ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েক দফা শালিসও হয়েছে।

এ বিষয়ে কোন সুরাহা না হওয়ায়, রাতে আকাশ তার সহযোগীদের নিয়ে বাড়িতে এসে ওই শিক্ষার্থীর মা আরজিনা বেগমকে কুপিয়ে আহত করে। ওই সময় তাঁর স্বামী জাহাঙ্গীর আলম বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে আরজিনাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গ্রেপ্তারকৃত আকাশের বাবা ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর বলেন, মেয়েটির সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে মেয়েটির পরিবারের সদস্যরা আমার ছেলেকে মারধর করলে এ ঘটনা ঘটে।

ধুনট থানা পুলিশের ওসি সাইদুল আলম বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চাকু জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু