হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহর ও তৎসংলগ্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) ও গ্যাস কমিশনিং কাজের জন্য টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (০৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

জানা গেছে, সাসেক-২ প্রকল্পের আওতায় বগুড়া অঞ্চলের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারন কাজ করা হচ্ছে। এই পাইপলাইনে গ্যাস পরিবহনের জন্য বগুড়া ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) এবং পাইপলাইনের দুই প্রান্তে টাই-ইন কাজ সম্পাদন করা হবে।

টাই-ইন কাজটি বগুড়া ডিআরএস-এর সাথে সংযুক্ত থাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা বগুড়া নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বন্ধের আওতায় থাকবে বগুড়া শহরের শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিক—সব শ্রেণির গ্রাহক।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বনানী ও তিনমাথা মোড় ছাড়াও শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কুল, বগুড়া জাহাঙ্গীরনাবাদ ক্যান্টনমেন্ট, পল্লীবিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পিজিসিবি, জিটিসিএল ও অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি ভিন্ন ভিন্ন পয়েন্টে এই টাই-ইন কাজ সম্পাদন করা হবে। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে পিজিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে।

এমই

ভারতেই ফিরে গেলেন বিএসএফের পুশইনের শিকার ৪ ভারতীয়

বগুড়ার শিবগঞ্জে সংস্কার করা হেলিপ্যাডে সেনাপ্রধানের অবতরণ

তানোরে ডাকঘর কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপি

দুই বছর ধরে বন্ধ, মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, মাসে খরচ ৭০ লাখ টাকা

পায়ে লিখে মাস্টার্স পাস নীলা প্রধানমন্ত্রীর কাছে চাকরিপ্রার্থী

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টের নবনির্বাচিত কমিটির শপথ

বগুড়ায় রাইস মিল মালিককে নৃশংসভাবে হত্যা, ৩টি ট্রান্সফরমার লুট

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করলেন এমপি বুলবুল

মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত

হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড