হোম > সারা দেশ > রাজশাহী

সিংড়ায় বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

‎নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের কর্মী-সমর্থকরা।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নাটোর-৩ (সিংড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে ধানের শীষের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরই প্রতিবাদে দাউদার সমর্থকরা সিংড়া বাসষ্ট্যান্ড (নাটোর-বগুড়া) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বিক্ষোভ মিছিলে আনুর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন কর্মী-সমর্থকরা। মিছিলটি সিংড়া বাসষ্ট্যান্ড তেল-পাম্পের সামনে মহাসড়ক অবরোধ করে। অবরোধকারীরা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে প্রার্থিতা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে। এসময় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের অনুরোধ অবরোধ তুলে নেন তার সমর্থকরা।

‎বিক্ষোভে বক্তব্যে রাখেন- সিংড়া পৌর বিএনপির সাবেক সদস সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, সিংড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এম এ মালেক, যুব নেতা আব্দুল্লাহ আল মমিন, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নীরু, উপজেলা বিএনপি সদস্য সবুজ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রনি প্রমুখ।

বিক্ষোভ শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল

ইমামের নেতৃত্বেই ন্যায়-ইনসাফের সমাজ গড়ে উঠবে: মসজিদ মিশন সেক্রেটারি

সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

নওগাঁয় মিতু হত্যার ৪০ দিন পর রহস্য উদঘাটন, আটক ৪

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড

বিএনপি নেতাকে ছাত্রদল নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ