হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে অটোভ্যান ছিনতাই, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

ছবি: আমার দেশ

নাটোরের লালপুরে গভীর রাতে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, গামছা ও দড়ি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের গণপিটুনি দিয়ে পরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ভ্যানচালক সিদ্দিক মালিথা তার অটোভ্যানে যাত্রী আবু তাহেরকে নিয়ে সাতপুকুরিয়া গ্রাম থেকে বনপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া এলাকার নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা চারজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা হাতে থাকা ধারালো হাসুয়া ও টর্চলাইট দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে অটোভ্যান থামিয়ে ভিকটিমদের গলায় অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে প্লাস্টিকের সুতলি দিয়ে তাদের হাত বেঁধে গামছা দিয়ে চোখ ও মুখ বেঁধে পাশের একটি খেজুর বাগানে ফেলে রাখা হয়।

এরপর ছিনতাইকারীরা আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি অটোভ্যান জোরপূর্বক নিয়ে যায়।

পরবর্তীকালে ভুক্তভোগীরা স্থানীয়দের সহায়তায় ৩জনকে আটক করে। আটককৃতরা হলেন—

রাজশাহীর বাঘা উপজেলার মাহাতাব আলী মন্ডলের ছেলে আতাউর মন্ডল (৪২), মৃত গুরুপদ দাসের ছেলে

শ্রী সুনীল কুমার (৫৫), লালপুর উপজেলার দুড়দুড়িয়া (নতুনপাড়া) মৃত যাকাত মেম্বারের ছেলে সেন্টু আলী (৫৫)। আটকের পর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেন্টু আলীকে ভর্তি করেন এবং অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি বড় ধারালো ছুরি, একটি টিপ চাকু, একটি গামছা ও কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লালপুর থানায় মামলা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অপর একজন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।

এমএইচ

সিরাজগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাপাহারে ৩০০ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

বগুড়ায় গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

‎বগুড়ায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু

পত্নীতলায় ডাম্পট্রাকের চাপায় নিহত ২

ঈদে ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লোকসানে বন্ধ ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন

শেরপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

নলডাঙ্গায় ট্রাকচাপায় ভ্যান চালক নিহত, আহত ১