হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে সিলিন্ডার বিস্ফোরণে ৩ অটোরিকশা পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় সিলিন্ডার বিস্ফোরণে গ্যারেজে রাখা সিএনজিচালিত তিনটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটী গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটী গ্রামের আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার সিএনজি চালিত তিনটি অটোরিকশা ছিল। বাড়িতে একটি গ্যারেজ করে সেখানে অটোরিকশাগুলো রাখা হতো। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার অটোরিকশা চালিয়ে রাত ১১টার দিকে বাড়ির গ্যারেজে অটোরিকশাগুলো রেখে ঘুমিয়ে পড়েন সিরাজুল ইসলাম। এ অবস্থায় মধ্যরাতে গ্যারেজে আগুনের লেলিহান শিখায় ঘুম ভেঙে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ধুনট ফায়ার সার্ভিসের দলনেতা হামিদুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯- থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্যারেজের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। গ্যারেজে রক্ষিত সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী