হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ট্যাংলরির ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংলরির ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাজদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাবনা থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা বাঘাবাড়ি ব্রীজ এলাকায় পেছন থেকে ট্যাংকলরি ধাক্কা দেয়। এতে পশু চিকিৎসক সঞ্জয় কুমার সুত্রধর ও রিপন বেপারি গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধরের মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে ট্যাংকলরি ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা করা হয়েছে।

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের চার দিন পর মামলা, আসামি ১৭

স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে ৩টি ট্রান্সফরমার চুরি

দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী মুয়াজ্জিন মারা গেছেন

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন

নওগাঁয় ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

বিকাশে টাকা পেয়ে চোরাই মিটার ফেরত

উপনির্বাচন ঘিরে বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন