টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার পদ্মার চরে যায় তার প্রতিনিধিদল।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমনের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। আশ্বাস দেন ভবিষ্যতেও পাশে থাকার।
পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুসার বিশ্বাস, লাল মোহাম্মদ, কামাল উদ্দিন মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় মোবাইল ফোনে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ড. সাইমুম পারভেজ।
জেডএম