হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্রলীগ নেতা পেটাল স্বেচ্ছাসেবক দল নেতাকে

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে তুলে নিয়ে হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার বিরুদ্ধে।এ নিয়ে শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফুল হক। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বজুমোড়-বড়ই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার আশরাফুল হক বলেন, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বজুমোড়-বড়ই বাজার এলাকার একটি আমবাগানে তাকে তুলে নিয়ে যান দাইপুখুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ডলার আলীসহ চার থেকে পাঁচজন সহযোগী। এ সময় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করা হয়। ছিনিয়ে নেয়া হয় ২৫ হাজার টাকা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনিয়ামিন নবীন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাবেক নেতা ডলারের নেতৃত্বে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি করেন। এদিকে অভিযুক্ত ডলার আলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএস

নাটোরে কৃষককে শ্বাসরোধে হত্যার দায়ে চার আসামির যাবজ্জীবন

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে খুন করলো ছেলে

বগুড়ায় ভেজাল মসলার কারবার, তিন লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীতে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়ায় তেল ব্যবসায়ীকে অর্থদণ্ড

এমপির সঙ্গে ইফতারে হত্যা মামলার আসামি, পুলিশ বলছে পলাতক

ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নদীর নাম পরিবর্তন করে খাল আখ্যা দেওয়া যাবে না

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত বগুড়ার নুর নবীর বাড়িতে শোকের মাতম

নওগাঁয় নিজ বাড়িতে মিলল ঝুলন্ত লাশ