হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে ২২টি চায়না দুয়ারি ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পদ্মা নদীতে অভিযান

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

ছবি: আমার দেশ

দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ২২টি চায়না দুয়ারি ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, এসব নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে মাছের প্রজনন ব্যাহত হয় এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

স্থানীয় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে ।

এমএইচ

লালপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চাটমোহরে বজ্রপাতে আরও এক কৃষকের মৃত্যু

নিয়ামতপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

ঈশ্বরদীতে রহস্যজনক বিষক্রিয়ায় অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চালকের হাত-পা ও চোখ বেঁধে ভ্যান ছিনতাই

মহাসড়কের পাশে পাথরের ব্যবসা, ঝুঁকিতে যান চলাচল

নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সিন্ডিকেটের কবলে রায়গঞ্জের ধানের হাট

ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত