হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে ব্যতিক্রমী ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ঐতিহ্যবাহী ঘোড়া গাড়ি যোগে তাকে বাড়ি পৌঁছে দেন। দীর্ঘ কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন তিনি।

স্থানীয়রা জানায়, তার নিরলস প্রচেষ্টায় এলাকায় শিক্ষার প্রসার ঘটেছে। অসংখ্য শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

শিক্ষার্থীরা জানান, তিনি শুধু একজন শিক্ষক নন, তাদের কাছে তিনি অভিভাবকের মতো ছিলেন। যে কোনো সমস্যায় তার কাছে গেলে কখনো খালি হাতে ফিরতে হয়নি। তার বিদায়ে তারা গভীর শূন্যতা অনুভব করছে।

সহকর্মী শিক্ষকেরা বলেন, নীতির প্রশ্নে আপসহীন ও মানবিক গুণাবলির জন্য তিনি সবার কাছে ছিলেন অনুকরণীয়।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত শফিকুল ইসলাম বলেন, এই বিদ্যালয় আমার জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমি সব সময় ন্যায়ের পথে থাকার চেষ্টা করেছি। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতিতে শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি মুহূর্তেই ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিময় এক আবেগঘন পরিবেশে রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলোমগীর রেজা।

এতে আরো উপস্থিত ছিলেন নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, নাসিম রানা মাসুদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ প্রাক্তন শিক্ষার্থীরা।

এমএইচ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, রাজশাহীতে দিনব্যাপী কর্মসূচি

রাবিতে রাকসুর বিশেষ আয়োজন ‘বকরীদ-ই-রাকসু’

নির্ধারিত সময়ের আগেই রাজশাহী নগরীতে বর্জ্য অপসারণ

ঈদে ঘুরতে বেরিয়ে ত্রিমুখী সংঘর্ষে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

লালপুরে অটোরিকশা থেকে পড়ে যাত্রীর মৃত্যু