পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সরকার মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।
বুধবার (২৭ মে) বিকেলে ঈশ্বরদী শহরের ভেলুপাড়ায় নিজ বাসভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, উপজেলা আইন সেক্রেটারি হাফিজুর রহমান খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিন সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।