হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির নির্বাচনি সভায় হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি সভা ও গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাড়াশ উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপির সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি সভায় হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে একটি নির্বাচনি পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। অভিযোগ রয়েছে, ওই সময় বাবুল শেখসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সভাস্থলে সশস্ত্র হামলা চালিয়ে তার গাড়িবহরে ভাঙচুর করে।

এছাড়া হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে আব্দুল মান্নান তালুকদারকে নিরাপদে সরিয়ে নেন। হামলার ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দীর্ঘ সময় পর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

৬১ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান

এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী