হোম > সারা দেশ > রাজশাহী

৭৩ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফার্মেসি স্থাপন

রাবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭৩ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে ফার্মেসি স্থাপন করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরেই সকল প্রকার দেশি-বিদেশি ওষুধ ক্রয় করতে পারবে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্ত্বর সংলগ্ন এলাকায় এ ফার্মেসির উদ্বোধন করা হয়।

এসময় রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছরেও প্রশাসন পূর্ণাঙ্গ মেডিকেল সেবা নিশ্চিত করতে পারেনি। এমনকি ক্যাম্পাসের ভিতরে একটিও ওষুধের ফার্মেসি ছিল না। আমাদের সকল ইশতেহারের মধ্যে অন্যতম একটি ইশতেহার ছিল - বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ফার্মেসি স্থাপন করা। আলহামদুলিল্লাহ, আমরা রাকসুর উদ্যোগে ফার্মেসি চালু করতে সক্ষম হয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, এই ফার্মেসি আমাদের অনেকদিনের প্রয়োজন ছিল। কিন্তু আমরা সেই প্রয়োজনটিকে যথাযথভাবে অনুভব করতে পারিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সুযোগ-সুবিধা থাকলেও একটি ফার্মেসির অভাব ছিল, যা সত্যিই একটি অপূর্ণতা ছিল।

তিনি বলেন, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও এটি বড় ধরনের সুবিধা সৃষ্টি করেছে। এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য রাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এমই

চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

পথচারীদের মন রাঙাচ্ছে রঙিন কৃষ্ণচূড়া

তানোরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শিবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

পুঠিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাড়ি ভস্মীভূত

গুরুদাসপুরে আইনশৃঙ্খলার অবনতি, ২০ দিনে ৭টি ঘটনায় গ্রেপ্তার ৬

গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

মোবাইল ফোনের অভিমানে তরুণীর আত্মহত্যা

প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে: এমপি মুজিবুর রহমান