হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতা পাশা দম্পতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন সুলতানা দীপ্তি ও ছেলে নাফিস ফয়সাল আকাশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, উপজেলার উল্লাপাড়া গ্রামের চপল মাহমুদ ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টায় ধুনট শহর থেকে বাড়ির দিকে রওনা হন। পথে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাকে পথরোধ করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে চপল মাহমুদকে মারপিট করা হয় এবং তার ব্যাগ থেকে প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা আহত চপল মাহমুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার স্ত্রী নাছিমা খাতুন ওই দিনই থানা পুলিশের কাছে অভিযোগ দেন। প্রথমে থানা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করতে দেরি করলেও, ২৮ ফেব্রুয়ারি বিকেলে এলাকাবাসি হুকুম আলী বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভের পর পুলিশ রাতে মামলা রেকর্ড করে।

এ বিষয়ে ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে তার ছেলের সঙ্গে চপল মাহমুদের মারপিটের ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, প্রতিপক্ষের লোকজন রাজনৈতিক হয়রানী এবং সুনাম নষ্টের উদ্দেশ্যে তার পরিবারকে মিথ্যা মামলার মাধ্যমে ফাঁসাতে চাচ্ছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেল নাটোরের ৮ শিক্ষার্থী

যমুনার বাম তীর রক্ষায় বাঁধ নির্মাণে পাঁচ এমপির উদ্যোগ

গোদাগাড়ীতে আমগাছে ঝুলছিল যুবকের লাশ

গোদাগাড়ীতে শিক্ষকের প্রহারে দাঁত ভেঙে গেল শিক্ষার্থীর

নিয়ামতপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী

তানোর হাসপাতালে মৃত রোগীর কানের রিং চুরির অভিযোগ, মালি আটক

নবাবগঞ্জে নারী মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

নেশা ছাড়তে ইউএনওর কাছে আবেদন, পেলেন ৫ মাসের কারাদণ্ড