হোম > সারা দেশ > রাজশাহী

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, রাজশাহীতে দিনব্যাপী কর্মসূচি

রাজশাহী অফিস

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

শনিবার সকাল সাড়ে ৭টায় নগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনসহ দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

দিনটিকে গভীর শোক ও বেদনার দিন হিসেবে উল্লেখ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে দেশকে সুপ্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং উন্নয়নের দৃঢ় প্রত্যয়ে তিনি যেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো বলিষ্ঠভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই প্রার্থনাও করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

জেডএম

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু