হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে। বিএনপি সব সময় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, ও খ্রিষ্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে।

শুক্রবার দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর দোল কালী মন্দিরে তিন দিনব্যাপী হরিবাসরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ধর্ম যার যার কিন্তু এই মাতৃভূমি বাংলাদেশটা আমাদের সকলের। তিনি বলেন, এতদিন দেশে ভোট হতো বিএনপি-জামায়াতের সাথে আওয়ামী লীগের। এবার ব্যতিক্রম ভোট হয়েছে। নাটোরের আওয়ামী লীগ ভোট দিয়েছে জামায়াতে ইসলামীকে আর হিন্দু সংখ্যালঘুরা ভোট দিয়েছে বিএনপিকে। তাই বিএনপির ওপরে আরো বাড়তি দায়িত্ব হিন্দুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, তারেক রহমান হচ্ছে বাংলাদেশের ব্যতিক্রমী নেতা। তিনি গত তিন মাসে যে সকল পদক্ষেপ নিয়েছেন আর কেউ নেয়নি। স্বাধীনতার পর বাংলাদেশের অনেক সরকার এসেছে অনেক সরকার গেছে কিন্তু একমাত্র তারেক রহমানের সরকার মাত্র ৩ মাসে বাংলাদেশের অনেক পরিবর্তন করে দিয়েছেন। তিনি মসজিদের ইমামের পাশাপাশি মন্দিরের পুরোহিতদের জন্যও বেতন ভাতার ব্যবস্থা করে দিয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

এএস

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু