হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে আ.লীগ-ছাত্রলীগের ৯ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের মো. সিরাজুল ইসলাম (৪৫), মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জবেরপুর গ্রামের মো. মকবুল হোসেন (৫৩), স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোড়া গ্রামের মো. জাকির হোসেন (৩৮), আওয়ামী লীগ নেতা পৌর সদরের বালুচর মহল্লার মো. আব্দুল ওহাব (৫৫), হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হোসেনপুর গ্রামের মো. আব্দুস সামাদ (৪৫), আওয়ামী লীগ নেতা মো. ছকির উদ্দিন (৫৫), আওয়ামী লীগ নেতা মো. আলতাফ হোসেন (৫২), ফৈলজানা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা চকমরম গ্রামের মো. আজিজুল হক (২৫), ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কুয়াবাসী গ্রামের মো. রবিউল ইসলাম রাসেল (৩৫)।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা চাটমোহর থানার দুটি বিস্ফোরক মামলার আসামি। শুক্রবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মশালা

ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সাপাহারে আমের দাম কম, চাষিদের মুখে হাসি নেই

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

লালপুরে বিএনপিকর্মী ও ভাটা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে

যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক