হোম > সারা দেশ > রাজশাহী

রাবির প্রশাসনিক ভবনসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনসহ ১২টি স্থাপনার পুনঃনামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পুনঃনামকরণকৃত স্থাপনাগুলো হলো- সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন ও শহীদ মনসুর আলী প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-১ ও প্রশাসন ভবন-২, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে বিজয়-২৪ হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলকে জুলাই-৩৬ হল, শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনকে সিনেট ভবন, শেখ কামাল স্টেডিয়ামকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, ড. কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবন ও ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের নাম বদলে জাবির ইবনে হাইয়ান ও জামাল নজরুল ভবন, কৃষি অনুষদ ভবনের নাম কৃষি ভবন করা হয়েছে।

এছাড়াও শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের ও বিনোদপুর গেটের নাম বদলে শহীদ সাকিব আঞ্জুম গেট ও শহীদ আলী রায়হান গেট করা হয়েছে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল মডেল স্কুল, শেখ কামাল স্টেডিয়াম, নির্মাণাধীন এএইচএম কামারুজ্জামান ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেদিনই তারা এসব স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ভবনগুলোর নাম পরিবর্তনের জন্য আমাদের কাছে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা ছিল। সে অনুযায়ী সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মাণাধীন নতুন দুটি হলের বাজেট এবং প্রক্রিয়াধীন কিছু জটিলতার জন্য এই মুহূর্তে নাম পরিবর্তন করা হয়নি। নির্মাণকাজ এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

মেয়েদের হলের নাম 'জুলাই ৩৬' রাখা প্রসঙ্গে তিনি বলেন, জুলাই বিপ্লবে আমাদের মেয়েদের অনেক বড় অবদান ছিল। তাদের অবদানকে সম্মান জানিয়ে একটা ছেলেদের এবং একটা মেয়েদের হলের নাম পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, সিন্ডিকেট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নামগুলো নির্বাচন করা হয়েছে। আমরা যে নামই নির্ধারণ করি না কেন, এতে সমালোচনা আসবেই। নির্মাণাধীন নতুন দুটি হলের নাম পরিবর্তন করতে হলে যাবতীয় নথি পরিবর্তন করতে হবে। নির্মাণকাজ শেষ হলে আমরা এ দুটি হলের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

মনোনয়নে বিস্ময়, বিদায়ে স্বস্তি

সম্ভাবনাময় পর্যটনশিল্প বাজিতপুরের পাটুলীঘাট

জিয়াউলের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি আজ

সেরা অস্ত্র ছাড়াই বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর!

লিড নিউজ: ফেঁসে যাচ্ছেন চুপ্পু

তালায় উন্নয়নের নামে চলছে লুটপাট কাজ না করেই বিল উত্তোলন

ফুটবল বিশ্বকাপের জীবন্ত ‘নোটবুক’ মার্কেস

কেইন ‘দ্য ওয়ান্ডার কিড’

সৌদি তেল স্থাপনায় হুতিদের হামলা

বৃষ্টিবিঘ্নিত দিন শেষে হজের ব্যাটে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ