হোম > সারা দেশ > রাজশাহী

মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মেকানিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে মো. আলমাস (২৪) নামে এক মেকানিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী ইপিজেড সড়কের দাশপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমাস জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সিরাজুল ইসলামের ছেলে। আলমাস নিজ বাড়িতেই একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা মাসুম বলেন, সকালে এক গ্রাহকের মোটরসাইকেল মেরামতের পর সেটি ট্রায়াল দিতে বের হন আলমাস। বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর দাশপাড়া মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা খান তিনি।

স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু