হোম > সারা দেশ > রাজশাহী

পর্নোগ্রাফি ভিডিও প্রকাশ, নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে পর্নোগ্রাফি ভিডিও প্রকাশ ও সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের এক সিআইসিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি শফিউদোলা তার এক নারী সহকর্মীর সাথে অশ্লীল ভিডিও ধারণ করে তা সংরক্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এঘটনায় ভুক্তভূগী ওই নারী সহকর্মী লালপুর থানায় শফিউদোল্লাসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

শুক্রবার দিবাগত রাতে লালপুর থানা পুলিশ উপজেলার দুড়দুড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও প্রকাশ ও সংরক্ষণের অভিযোগে নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি ও দুড়দুড়ীয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শফিউদোলাকে (৩৮) গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠনো হয়।

এ ব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি শফিউদোলাকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না

রামেক হাসপাতালে আইসিইউর অপেক্ষায় ৫৬ শিশু, আরেক শিশুর মৃত্যু

নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল কিশোরীর লাশ

তানোরে অবৈধভাবে তেল মজুত, ৩০ হাজার টাকা জরিমানা