হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় শিক্ষিকা নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিনা খাতুন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাবিনা খাতুন ব্যাটারিচালিত অটোভ্যানযোগে স্কুলে আসছিলেন। তিনি বকুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাবিনা খাতুনের মৃত্যু হয়।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম