হোম > সারা দেশ > রাজশাহী

পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে স্থানীয় হাজার-হাজার জনতা অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে বিভিন্ন প্লে-কার্ড প্রদর্শন করার পাশাপাশি স্লোগান দিতে দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিমবঙ্গের শুভেন্দ্র অধিকারীর সরকার রাতের আধাঁরে সেখানকার মুসলিম নাগরিকদের পুশইন করে জোরপূর্বক ভাবে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার ঘটনায় প্রধান অতিথি সাংসদ মো. নূরুল ইসলাম বুলবুল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গের সরকারের এমন কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। নিজ দেশের নাগরিকদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা গভীর উদ্বেগের। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইন বন্ধ করতে তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইন বন্ধ করতে জি টু জি (গভমেন্ট টু গভমেন্ট) উদ্যোগ গ্রহণ করে স্থায়ী সমাধান করতে হবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি সীমান্তে হত্যাকাণ্ড না করলেও ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ অন্যায়ভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং সেদেশের মুসলিম নাগরিকদের সম্পূর্ণ অন্যায়ভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালাচ্ছে। এই অন্যায় চেষ্টা চলমান থাকলে সীমান্তে যেকোনো ধরনের সংঘর্ষের সৃষ্টি হতে পারে। তাই শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের সরকারকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধামইরহাটে পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে

কানসাট আমবাজার ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি দুর্গাপুর দাখিল মাদরাসা

বিশ্বকাপ উৎসব: রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ