হোম > সারা দেশ > রাজশাহী

চালকের হাত-পা ও চোখ বেঁধে ভ্যান ছিনতাই

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে চালকের হাত, পা ও চোখ বেঁধে ভ্যান ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কদিমচিলান-চাঁনপুর সড়কে পুকুরপাড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার সারোয়ার (৫০) কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া গ্রামের আহাদ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সারোয়ার তার ভ্যান নিয়ে চানপুর বাজারে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরপাড়া বিল এলাকার নির্জন সড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা চারজন দুর্বৃত্ত তার পথ রোধ করে। পরে তারা সারোয়ারের হাত-পা ও চোখ বেঁধে ফেলে এবং তাকে রাস্তার পাশে ফেলে রেখে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়।

ভুক্তভোগী সারোয়ার জানান, কিছু সময় পর তিনি নিজেই কষ্ট করে হাত-পায়ের বাঁধন খুলে বাড়িতে ফিরে আসেন এবং বিষয়টি স্থানীয়দের অবহিত করেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে এবং জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

জেডএম

মহাসড়কের পাশে পাথরের ব্যবসা, ঝুঁকিতে যান চলাচল

নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সিন্ডিকেটের কবলে রায়গঞ্জের ধানের হাট

ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশের পাশে নরেশ পাহান

ফেসবুকে পোস্ট দিয়ে বরখাস্ত বিএমডিএ প্রকৌশলী

লালপুরে র‍্যাবের ওপর হামলা, আটক ১

আধিপত্যবাদীদের ষড়যন্ত্রে নিজামীকে হত্যা করা হয়েছে : এটিএম আজহার

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

স্বাস্থ্যসেবার মান দেখতে এসে চিকিৎসাসেবা নিলেন জামায়াতের এমপি মিজান