হোম > সারা দেশ > রাজশাহী

শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি। নয় মাস রক্তক্ষয়ী সেই যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে আমরা স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্র পেয়েছি।

সোমবার (১ জুন) বিকেলে নাটোরের বনপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশে নামে কোন রাষ্ট্র থাকতো না। শহীদ জিয়ার সেদিনের সেই আহ্বানের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

তিনি বলেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি, জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী। যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ৪৫ বছর আগে আজকের দিনে নির্মমভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলবে। কিন্তু ইতিহাস সাক্ষী বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠনে পরিণত হয়েছে।

তিনি বলেন, দেশের মানুষ দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিএনপিকে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে। বিএনপি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ গঠনে কাজ করে যাচ্ছে।

এর আগে দুলু অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

এএম

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু