হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার চককল্যাণী গ্রামের মৃত মাজেম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি শেরপুর শহর থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে হাওয়াখানা এলাকায় মহাসড়কে ঢাকাগামী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এমই

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি