হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া গ্রামের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দারিয়াপুর উত্তর মণ্ডলপাড়ার লাজিম উদ্দিনের ছেলে সুইট (৫৫) সকালে আলুর জমিতে সেচ দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথে প্রতিবেশী মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আজিজারকে (৫৫) মোটরসাইকেলে উঠিয়ে রওনা হন। পরে দুজনে দারিয়াপুর পালপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ধেয়ে আসা একটি ভটভটি মোটরসাইকেলকে আঘাত করে। এতে দুজন আরোহী ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুইটকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আমার দেশকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন