রংপুরের তারাগঞ্জ উপজেলায় জয়া রানী পাল (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ডাংগীরহাট ইউনিয়নের খলেয়ানন্দগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জয়া রানী পাল ওই এলাকার লক্ষ্মণ পাল ও স্বপ্না রানী পালের মেয়ে। তিনি ডাংগীরহাট কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে জয়ার বাবা-মা চট্টগ্রামে বসবাস করায় তিনি গ্রামের বাড়িতে দাদা-দাদীর সঙ্গে থাকতেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।