হোম > সারা দেশ > রংপুর

গাঁজাসহ পেশাদার নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় পুলিশ ৪ কেজি গাঁজাসহ রোকসানা আকতার সাথী নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আটককৃত এই নারী মাদক ব্যবসায়ীর বাড়ি দিনাজপুর জেলার পুলহাট এলাকার কসবা এলাকায়। সোমবার সকালে পঞ্চগড় সদর থানা পুলিশ শহরের হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রোকসানা আকতার সাথী পেশাদার নারী মাদক

ব্যবসায়ী। অভিনব কায়দায় সে শরীরের বিভিন্ন জায়গায় রেখে মাদক বহন করে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করে আসছে। ১০ আগস্ট রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে সে পঞ্চগড়ে আসে।

বোরকা পরা এই নারী তার শরীরের বিভিন্ন অংশে প্রায় ৪ কেজি গাঁজা বহন করে। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি বিশেষ দল সকালে গাড়ি থেকে নামার সময় তাকে আটক করে থানায় আনে। পরে মহিলা পুলিশ তল্লাশি করে তার শরীর থেকে প্লাস্টিক ও স্কচটেপ দিয়ে মোড়ানো প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

পুলিশ জানায়, এই নারী পেশাদার মাদক ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থানে সে মাদকসহ নেশা জাতীয় পণ্য বিক্রি এবং সরবরাহ করে থাকে। পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে হাজির করে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার