হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে গাঁজাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ রোহিদা (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাত সা‌ড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা পঞ্চায়েত পাড়ায় এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে রোহিদাকে গ্রেপ্তার করে। অভিযানকালে তার কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার স্বামী জাকারিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে, রোহিদা ও তার স্বামী জাকারিয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। অভিযানের পর সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক জাকারিয়াকে ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

নাগেশ্বরীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ১

শহিদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত এমপি আখতারুজ্জামানের

পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মী আহত

নীলফামারী-৪: জয় পরাজয় মেনে এখন উন্নয়ন চিন্তা সবার

আ. লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ ও ভাঙচুর

পলাশবাড়ী উপজেলা আ.লীগ সভাপতির ইন্তেকাল

একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী সন্তানের বাবা আলতাব

রংপুর ডিসিকে আঙুল উঁচিয়ে শাসালেন বিএনপির পরাজিত প্রার্থী