হোম > সারা দেশ > রংপুর

দেশপ্রেমিক ও সৎ মানুষকে ভোট দিতে হবে

রংপুর অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশের মানুষ ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে দেশপ্রেমিক ও সৎ মানুষকে ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ ও পরে সরকারপাড়া গ্রামে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত পৃথক পথসভায় তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, সৎ মানুষরা সব সময় সাধারণ মানুষ ও দেশের কথা চিন্তা করে। তাদের কাছে এই দেশ নিরাপদ। তারা কখনো কোনো অন্যায় বা জুলুম করতে পারে না। তিনি অভিযোগ করেন, যারা চাঁদাবাজি ও জুলুম করে, দেশের টাকা বিদেশে পাচার করে এবং ভোট নিয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে না, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। তিনি আগামী নির্বাচনে ভোটকেন্দ্র দখলচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ওয়াদা করছি, আমি কোনো দুর্নীতি করব না, আমার কোনো নেতাকর্মীও দুর্নীতি করবে না, কারও প্রতি জুলুম-নির্যাতন হবে না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীকে মিথ্যা অপবাদ দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশের জনগণ আজ বুঝতে পেরেছে যে জামায়াতে ইসলামী সত্যিকার অর্থেই সৎ ও দেশপ্রেমিক।

দীর্ঘ ১১ বছর কারাগারে থাকার অভিজ্ঞতা তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। গত জুলাই-আগস্টের গণআন্দোলনের ফলে স্বৈরাচারী সরকার ক্ষমতা থেকে চলে গেছে। তার মুক্তির জন্য যারা দোয়া করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। তিনি দোয়া চান যেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অটল থেকে জনগণের পাশে থাকতে পারেন।

বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা কামারুজ্জামান, নায়েবে আমির শাহ মুহাম্মদ রোস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মেনহাজুল ইসলামসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল