হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরের কাহারোলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কাহারোল (দিনাজপুর)

দিনাজপুরের কাহারোলের ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুল জব্বার (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার জোত মুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার জোত মুকুন্দপুর গ্রামের মৃত বাসারত আলীর ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, জোত মুকুন্দপুর গ্রামে একটি কদম গাছ কাটাকে কেন্দ্র করে আব্দুল জব্বারকে লাঠি দিয়ে আঘাত করে ভাতিজা মো. ওয়াদুদ। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়