হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামে এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ওই বৃদ্ধ মোটরসাইকেলে করে নিজ বাড়ি নারায়ণপুর থেকে পীরগঞ্জ রেজিস্ট্রি অফিসে আসছিলেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশাকে বাঁচাতে মোটরসাইকেল চালক ব্রেক চাপেন। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন সালাম। এসময় রানীশংকৈলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দিনাজপুরে রেফার করেন। দিনাজপুরে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা