হোম > সারা দেশ > রংপুর

১১ দলীয় জোট ক্ষমতায় এলে স্বাধীনভাবে কাজ করতে পারবে সাংবাদিকরা

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশ করতে পারবে, দুর্নীতি করার কোনো সুযোগ নেই আমাদের দলে। শুধু জনগণের সেবা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা ক্ষমতায় এলে রাস্তা ঘাট স্কুল কলেজ এবং এ উপজেলায় ২৫০ শয্যা হাসপাতাল স্থাপন করাই হবে মূল লক্ষ্য।

সোমবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিউটি সেন্টারে ১১ দলীয় জোটের প্রেস মিডিয়া সেলের আয়োজনে ঠাকুরগাঁও- ৩ আসনে প্রার্থী মিজানুর রহমান মাস্টার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, বেকারদের বেকার ভাতা নয় বিনা পয়সায় চাকরি দেওয়া হবে, বিদেশে জনশক্তি বাড়ানো হবে। স্থানীয় নদী খনন করে নদীর যৌবন ফিরে দিতে হবে।

উপজেলা জামায়াত সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় এনসিপি যুগ্ম মূখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান, জেলা প্রেসমিডিয়া সভাপতি শাহজালাল জুয়েল পৌর আমির আব্দুল মাতিন।

উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াত সভাপতি মোকাররম হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান