হোম > সারা দেশ > রংপুর

আ. লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ ও ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলটির নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সন্ধ্যায় উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উত্তেজিত কিছু মিছিলকারী কার্যালয়ের সামনে থাকা একটি টেবিল ভাঙচুর করেন। তবে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে উভয় দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে এবং এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট থেকে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয় বন্ধ ছিল।

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পীরগাছায় ৩ ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

পীরগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকের মৃত্যু

রংপুর জেলা পরিষদের ১২৭ এডিপি প্রকল্পের ৬৪টি বরাদ্দ প্রশাসকের নিজ উপজেলায়

হাসপাতালে রোগী নেওয়ার একমাত্র বাহন মানুষের কাঁধ

জুলাইযোদ্ধা রায়হান মৃত্যুর সঙ্গে লড়ছেন থাইল্যান্ডের হাসপাতালে

মিঠাপুকুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, থানায় অভিযোগ

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা আহত

যন্ত্রপাতির অভাবে বর্জ্য শোধন ও জৈবসার উৎপাদন প্রকল্প বন্ধ

দিনাজপুর শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় বহিষ্কার ৭, অনুপস্থিত ২৮৫২