হোম > সারা দেশ > রংপুর

সুন্দর পরিবেশে ভোট দিতে পারলে সরকার গঠন করবে জামায়াত: মমতাজ

উপজেলা প্রতিনিধি, কাহারোল (দিনাজপুর)

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেন, ‘জুলাই বিপ্লবের পর দেশে সংস্কার ও গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করলে সেই নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে।’

মঙ্গলবার আগামী নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিনব্যাপি এক নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির আলোচনায় অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘যারা আমাদেরকে কথায় কথায় দেশ ত্যাগ করাতে চেয়েছে তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছেন।’

মো. রবিউল ইসলামের সভাপত্বিতে বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আমিসুর রহমান, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মো. আব্দুর রশিদ, জেলা জামায়াতের সাবেক জেলা আমির ও দিনাজপুর-৬ আসনের মনোনীত এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম। জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ