হোম > সারা দেশ > রংপুর

শোকজ জবাবের পর যা বললেন বিএনপি প্রার্থী

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়-১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

২৪ ঘন্টার মধ্যে নোটিশের জবাব চাওয়া হলে, রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত জবাব দাখিল করেছেন প্রার্থীর পক্ষে নির্বাচনি এজেন্ট মুহম্মদ নওফল আরশাদ জমির।

এদিকে জবাব দাখিলের পর আজ রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে প্রার্থীর নির্বাচনি এজেন্টসহ দলটির নেতাকর্মীরা।

এসময় লিখিত বক্তব্যে বিএনপির প্রার্থীর এজেন্ট- ১১ দলীয় জোটের প্রার্থীর নানা আচরণ বিধি লঙ্ঘনের বিষয় উল্লেখসহ প্রশাসনের পক্ষপাতিত্বের কথা উল্লেখ করেন। একই সাথে নোটিশে উল্লেখিত অভিযোগ ভুল বোঝাবুঝি ও অসম্পূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

পরে তিনি অভিযোগের দায় থেকে অব্যাহতির জন্য রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে ভুল বোঝাবুঝিগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান