হোম > সারা দেশ > রংপুর

বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পুড়ে ছাই, ৫ লাখ টাকা ক্ষতি

উপজেলা প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের চররাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) ভোররাতে আগুন লেগে স্কুলটি পুড়ে যায় বলে এলাকাবাসী জানান। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কেউ বলতে পারেনি।

প্রত্যক্ষদর্শী রানা মিয়া জানান, আগুন দেখে প্রথমে ট্রিপল নাইন নাম্বারে ফোন করি। সমাধান না হওয়ায় মোটরসাইকেল নিয়ে ফায়ার সার্ভিস অফিসে গিয়ে খবর দেই। পরে এসে দেখি স্কুল পুড়ে ছাই হয়ে গেছে।

উল্লেখ্য, ২০১৬ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। বিল ও বেতন না হওয়ায় বিদ্যালয়টিতে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে স্কুলটি বন্ধ থাকায় আশপাশের লোকজন বারান্দায় খড়কুটো রাখতো। প্রতিদিন সেখানে সন্ধ্যার পর মাদকসেবীরা মাদক সেবন করে বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম জানান, আগুনে পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

দেবীগঞ্জে সড়ক নির্মাণে পিকেটের বদলে ২ নম্বর ইট ব্যবহারের অভিযোগ

ভারতের উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে পানি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মন্দির ও মূর্তি ভেঙে ফেলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রধান শিক্ষক আজহার

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল