হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে। নিহতরা হলো নীলফামারী কলেজ স্টেশনপাড়ার ব্যাংক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে সাফরিন জান্নাত (৬) ও একই এলাকার ব্যবসায়ী জহুরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (৫)।

স্থানীয়রা জানায়, দুপুরে শিশু দুটি পরিবারের অজান্তে বাড়ির পাশে নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এ ঘটনা এক পথচারী দেখতে পেয়ে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে বিকাল ৩টার দিকে পুকুরের তলদেশ থেকে শিশু দুটিকে উদ্ধার করে। পরে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নীলফামারী আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার নিহার রঞ্জন জানান, শিশু দুটিকে নিয়ে আসার আগেই মারা যায়।

নীলফামারী সদর থানার এসআই সজিব ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু