হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে লাগানো সেই সিসি ক্যামেরা সরাবে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে মসজিদের সামনের গাছে লাগানো সিসি ক্যামেরা খুলে নিতে রাজি হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশঝানি গ্রামের আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় পতাকা বৈঠকে এ সম্মতি জানানো হয়।

বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ। বিজিবির পক্ষে ছিলেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাহমুদুল হাসান।

বিএসএফ কর্মকর্তা অনিল কুমার বলেন, শূন্য রেখায় নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সিসি ক্যামেরাটি বসানো হয়েছে। কিন্তু বিজিবির আপত্তিতে ক্যামেরাটি খুলে ফেলার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি রাতে ভূরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি ঝাকুয়াটারি সীমান্তের শূন্য রেখায় একটি মসজিদের সামনের গাছে সিসি ক্যামেরা লাগায় বিজিবি। এ নিয়ে সোমবার দিনভর বিএসএফ ও বিজিবির ক্যাম্প, কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা মেলেনি। ফলে আজ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল