হোম > সারা দেশ > রংপুর

১০ হাজার মানুষকে পিঠালি খাওয়ালেন বিএনপি নেতা

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটায় সব শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার মানুষকে পিঠালি খাওয়ালেন বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ। মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশাল দোয়া অনুষ্ঠান শেষে এলাকার ঐতিহ্য পিঠালি (ভাতের সাথে চালের আটা ও গরুর গোস্তের তরকারি) পরিবেশন করা হয় আগত সব মানুষকে। আর এই আয়োজন করেন উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সেলিম আহমেদ তুলিপ।

গত শুক্রবার জুমার নামাজ আদায়ের পরপরই সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে একে একে মানুষ আসতে থাকে। ঘণ্টাখানেকের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে খাবার পরিবেশন। এলাকার  প্রায় ১০ হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে।

এতে অংশ নেওয়া ঘুড়িদহ এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, বিগত এক যুগে এত মানুষ একসঙ্গে এলাকার এই ঐতিহ্যবাহী খাবার খাওয়া এই প্রথম। খুব তৃপ্তি নিয়ে খাবার গ্রহণ ও পরিবেশণের কাজও ছিল অত্যন্ত শৃঙ্খল। একই কথা জানিয়ে বোনারপাড়া এলাকা থেকে অংশ নেওয়া আলাউদ্দিন আলা বলেন, একসঙ্গে এত মানুষ খাবারে অংশগ্রহণ করলেও বেশ সুশৃঙ্খলভাবে সবকিছু সম্পন্ন হওয়ায় ভালো লেগেছে।

উপজেলার হলদিয়া এলাকার বাসিন্দা ওমর আলী শেখ বলেন, আমাদের এই এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য পিঠালি। এ খাবারটি অত্যন্ত সুস্বাদু হওয়ায় অনেক মানুষ একসাথে অংশ নিয়ে খাবার খেয়েছেন।

এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মো. মাহামুদুনবী টিটুল, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ মো. ফারুক আলম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবুসহ দলীয় নেতাকর্মীরা।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান