হোম > সারা দেশ > রংপুর

আমার দেশ বদরগঞ্জ প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা, বাড়ি ভাঙচুর

রংপুর অফিস

আমার দেশ বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি এম এ সালাম বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে দোকানে গিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। মারধরের শিকার আহত এম এ সালাম বিশ্বাস বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে বদরগঞ্জ নাগেরহাটে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাংবাদিক সালাম বিশ্বাস চায়ের দোকানে চা খাচ্ছিল। পিছন থেকে অতর্কিতভাবে পাঁচ ৬ জন যুবক এসে এলোপাথাড়ি মারপিট কিলঘুষি করতে থাকে। এসময় সাংবাদিক সালাম বিশ্বাস মাটিতে পড়ে যায়। তার শরীরে অনেক রক্ত ঝরে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ২টা সেলাই করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে সাংবাদিক সালাম বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।

হামলাকারী সন্ত্রাসীরা হলো- নাগেরহাটের শাহিন, আরিফ, লিমন, রোস্তম, সেরাজুল ইসলাম, মুকুলসহ আরও ৭-৮ জন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দরা নিন্দা জানিয়েছে। একজন সাংবাদিকের ওপর ও তার বাড়িতে হামলা নেকার ঘটনা উল্লেখ্য অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিক আমরা পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে। অভিযোগ হাতে পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কর্তব্যরত মেডিকেল অফিসার লিমা আক্তার জানান, আহত সালাম বিশ্বাসের মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত