হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে বর্ডার গার্ড স্কুলে দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এ শ্রেণিকক্ষের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে প্লে গ্রুপ ও নার্সারি শ্রেণির শিক্ষার্থীদের জন্য বয়সভিত্তিক বসার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে স্কুলে আসতে আগ্রহী হয় এবং তাদের মধ্যে স্কুলভীতি দূর হয়। একটি বন্ধুত্বপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

জেডএম

১০ লিটার জ্বালানি তেলে ১৭০ মি.লি. কম, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পীরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নীলফামারীতে দোকানের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার

বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত ফুলছড়ির সাথী

গোবিন্দগঞ্জে মৃৎশিল্প টিকিয়ে রেখেছেন নারী কারিগররা

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ‘পোষ্যপুত্র’ গ্রেপ্তার

তেল কম দেয়ায় পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক স্বামী

দিনাজপুরে ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি