হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জ সীমান্তে আবারও ৫ জনকে পুশইন

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ পাঁচজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (২৩ আগস্ট ২০২৫) ভোরে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের পুশ-ইন করা হয়। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের বিনয় চন্দ্র রায়ের ছেলে রামবাবু রায় (১২), একই গ্রামের গায়নামা রায়ের মেয়ে আদুরী বালা (৩০), দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর গ্রামের সফিউদ্দীনের ছেলে আনিসুর রহমান (৪১), বোচাহাট গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২) এবং রবিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে একরামুল হক (২৮)।

এর আগেও বিভিন্ন সময়ে পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুদের পুশ-ইন করেছে বিএসএফ।

বিজিবির ফকিরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে শনিবার বিকেলে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, বিজিবির দায়ের করা মামলায় রোববার সকালে আটক ব্যক্তিদের আদালতে তোলা হবে।

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কারখানার কাগজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার

নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি